০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০১:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫৮ Time View

নাঈম ইসলাম:- গাইবান্ধা.

গাইবান্ধার সাদুল্লাপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে আগামী দুই বছরের জন্য ৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল-এর প্রতিনিধি মো. শাহজাহান সোহেল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যমুনা টিভির জেলা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় এবং সভাপতি তাজুল ইসলাম রেজার সভাপতিত্বে সভা শেষে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম এবং অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তাজুল ইসলাম রেজা, খোরশেদ আলম ও ছোলায়মান সরকার।

সভায় বিগত দুই বছরের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ঐক্য, দায়িত্বশীলতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

উল্লেখ্য, সাদুল্লাপুর প্রেসক্লাব ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি গাইবান্ধা জেলার সাংবাদিকদের একমাত্র ঐক্যবদ্ধ পেশাদার সংগঠন।

Tag :

Please Share This Post in Your Social Media

সাদুল্লাপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Update Time : ০১:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬