০৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক (ডিএমপি)কমিশনারের গ্রামের বাসায় চুরির ঘটনায় ৪ জন গ্রেফতার, উদ্ধার হয়নি নগদ টাকাসহ স্বর্ণালংকার

Reporter Name
  • Update Time : ১০:২৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / ২৫৩ Time View

আলমডাঙ্গা অফিসঃ সাবেক (ডিএমপি)কমিশনার শফিকুল ইসলামের ভাই ও আলমডাঙ্গা একাডেমী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হকের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। তবে উদ্ধার করতে পারেনি নগদ টাকা ও ১৪ ভরি স্বর্ণালংকার।

রবিবার দিবাগত রাতে এসআই বাবলু খাঁন ও সংগীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনাকালে চুরির ঘটনার সাথে জড়িত চার জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। মোঃ সজিব হোসেন ওরফে ফজা(২৬), পিতা-মোঃ মন্টু আলী, ২।মোঃ সাজিদুর রহমান(২৪), পিতা-মোঃ আহাদ আলী, উভয় সাং-নওদা বন্ডবিল,৩।মোঃ মোজ্জাম্মেল কাজল(২২), পিতা-মোঃ সোহরাব আলী, ৪। মোঃ সোহান আলী(২৪), পিতা-মোঃ ঝন্টু মিয়া, উভয় সাং-গোবিন্দপুর। থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ যে, গত ২৯/০৭/২০২৫ তারিখ রাতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নওদা বন্ডবিল গ্রামে সাবেক (ডিএমপি) কমিশনারের পারিবারিক বাড়িতে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে।এসময় দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে ছড়িয়ে বাড়ির সদস্যদের অচেতন করে প্রায় ১৪ ভরি স্বর্ণালঙ্কার ও ১ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ নিয়ে চুরি হওয়া বাড়িটিতে বসবাস করা মালিক এনামুল হক সাবেক ডিএমপি কমিশনারের ভাই বাদী হয়ে অঙ্গাতনামা করে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

Tag :

Please Share This Post in Your Social Media

সাবেক (ডিএমপি)কমিশনারের গ্রামের বাসায় চুরির ঘটনায় ৪ জন গ্রেফতার, উদ্ধার হয়নি নগদ টাকাসহ স্বর্ণালংকার

Update Time : ১০:২৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫