০৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে নদীতে ভেসে যাওয়া নাবিককে জীবন্ত উদ্ধার করল কোস্টগার্ড।

Reporter Name
  • Update Time : ১২:২১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ১২ Time View

মোঃ রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)

​সুন্দরবনের শাকবাড়িয়া নদীতে পড়ে যাওয়া এমভি আলফাডাঙ্গা প্রাইড নামক একটি বাণিজ্যিক জাহাজের এক নাবিককে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল শনিবার (১৫ আগস্ট) দুপুরে আংটিহারা সংলগ্ন নদীনদী এলাকা থেকে তাকে উদ্ধার করে নিরাপদে জাহাজে ফিরিয়ে দেওয়া হয়।

​আজ রোববার (১৬ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন।

​কোস্টগার্ড সূত্র জানায়, ভারত থেকে ফ্লাই অ্যাশ (ছাই) বোঝাই করে বাংলাদেশে আসা ‘এমভি আলফাডাঙ্গা প্রাইড’ জাহাজটি সুন্দরবনের শাকবাড়িয়া নদীর আংটিহারা অংশে নোঙর করা ছিল। শনিবার দুপুর ১২টার দিকে জাহাজের ওপরের ডেকে (আপার ডেক) কাজ করার সময় অসাবধানতাবশত এক নাবিক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান।

​ঠিক ওই মুহূর্তে কোস্টগার্ড স্টেশন কয়রার একটি নিয়মিত টহল দল নদীপথে টহল দিচ্ছিল। নাবিক পানিতে পড়ে যাওয়ার বিষয়টি কোস্টগার্ড সদস্যদের চোখে পড়ামাত্রই তারা দ্রুত গতিতে উদ্ধার অভিযান শুরু করেন। নদী থেকে তাকে তাত্ক্ষণিকভাবে জীবিত উদ্ধার করে প্রাথমিক সহায়তা শেষে স্ব-শরীরে জাহাজে হস্তান্তর করা হয়।

​কোস্টগার্ড পশ্চিম জোন জানায়, নৌপথের নিরাপত্তা ও যেকোনো জরুরি পরিস্থিতিতে সহায়তায় কোস্টগার্ডের এ ধরনের তাৎক্ষণিক উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

সুন্দরবনে নদীতে ভেসে যাওয়া নাবিককে জীবন্ত উদ্ধার করল কোস্টগার্ড।

Update Time : ১২:২১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬