হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(কঃ) এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে নাজিরহাটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত,
- Update Time : ০২:১৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৪১ Time View

ফটিকছড়ি প্রতিনিধি
বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.) এর ৩৭ তম বার্ষিক ওরশ শরীফ মহান ২৬ আশ্বিন উপলক্ষে আশেকানে গাউছিয়া হক ভণ্ডারী নাজিরহাট শাখার উদ্যেগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি হাজী মোহাম্মদ ইউনুচের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন ফটিকছড়ি গ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাষ্টার মোঃ কবির আহমদ, মোঃ নুরুল হুদা মেম্বার,মোহাম্মদ আলী নেওয়াজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বটন কুমার দে,মোহাম্মদ হারুন,পাঁচ কড়ি নাথ,মোহাম্মদ আকরাম,মোহাম্মদ এয়াকুব,মোহাম্মদ হায়দার আলী,আবু তৈয়ব,মোহাম্মদ সেলিম,হারুন উর রশিদ,মোহাম্মদ বশর,মোহাম্মদ নাজিম উদ্দিন,মোহাম্মদ রুবেল,মোহাম্মদ পারভেজ প্রমুখ।
সভা শেষে মিলাদ ক্বেয়াম ও সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বার্ষিক ওরশ শরীফ মহান ২৬ আশ্বিন উপলক্ষে নাজিরহাট শাখার পক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়।
উল্লেখ্য, আগামী ১১ অক্টোবর শনিবার বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(কঃ) এর ৩৭ তম বার্ষিক ওরশ শরীফ মহান ২৬ আশ্বিন মাইজভাণ্ডার দরবার শরীফ দরবারে গাউছুল আজম মাইজভাণ্ডারী গাউছিয়া হক মনজিলে মহসমারোহে অনুষ্ঠিত হবে।























