১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাইব্রেকারে তিন সেভ, ফুলবাড়িয়াকে জয় এনে দিল ক্ষুদে গোলরক্ষক মাসুম বিল্লাহ। 

Reporter Name
  • Update Time : ১১:০৭:২১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ১৩ Time View

মোঃ মোখলেছুর রহমান ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি:

োময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার উদীয়মান গোলরক্ষক মাসুম বিল্লাহ দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কদমতলী ফুটবল টুর্নামেন্টে আলোচনায় এসেছেন। অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত এই তরুণ গোলরক্ষক ট্রাইব্রেকারে প্রতিপক্ষের তিনটি শট রুখে দিয়ে নিজের দল ফুলবাড়িয়াকে গুরুত্বপূর্ণ জয় এনে দেন।

জানা গেছে, নির্ধারিত সময়ের খেলা শেষে উভয় দলের মধ্যে সমতা থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় ট্রাইব্রেকারে। এ সময় গোলপোস্টের নিচে অসাধারণ দৃঢ়তা ও ক্ষিপ্রতা দেখান মাসুম বিল্লাহ। একের পর এক তিনটি শট সেভ করে দলের জয় নিশ্চিত করেন তিনি। তার অসাধারণ পারফরম্যান্সে সতীর্থ, দর্শক ও আয়োজকদের প্রশংসা কুড়ান এই কিশোর ফুটবলার।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, ছোটবেলা থেকেই গোলরক্ষক হিসেবে মাসুম বিল্লাহর আগ্রহ ও প্রতিভা চোখে পড়ার মতো। নিয়মিত অনুশীলন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের সুযোগ পেলে ভবিষ্যতে তিনি জাতীয় পর্যায়েও নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হবেন বলে তারা আশা প্রকাশ করেন।

অল্প বয়সেই এমন আত্মবিশ্বাসী পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছেন মাসুম বিল্লাহ। তার এই সাফল্য ফুলবাড়িয়ার ক্রীড়াঙ্গনের জন্যও গর্বের বিষয় বলে মনে করছেন স্থানীয়রা।

Tag :

Please Share This Post in Your Social Media

ট্রাইব্রেকারে তিন সেভ, ফুলবাড়িয়াকে জয় এনে দিল ক্ষুদে গোলরক্ষক মাসুম বিল্লাহ। 

Update Time : ১১:০৭:২১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬