আশেকানে গাউছিয়া হক ভাণ্ডারী খানকা শরীফের উদ্যোগে শহরকুতুব আমানত শাহ’র ওরশ শরীফ অনুষ্ঠিত,
- Update Time : ১১:১৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
- / ১২৭ Time View

মুহাম্মদ নেজাম উদ্দিন , বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম:-
আশেকানে গাউছিয়া হক ভাণ্ডারী খানকা শরীফের উদ্যোগে শহরকুতুব হযরত আমানত শাহ (রহ.)’র বার্ষিক ওরশ শরীফ মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ শাহাদাত হোসেন মির্জাপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফের ওয়াসেল আমিনুল হকের আওলাদে পাক সৈয়দ মো. ইয়াসিন মাইজভাণ্ডারী (ম.)। এতে আরো উপস্থিত ছিলেন মো. আবুল বশর, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ টিটু, মোহাম্মদ আজম, মোহাম্মদ নজরুল, মোহাম্মদ মুন্না, মোহাম্মদ মুছা কোম্পানি, মোহাম্মদ ফারুক, কাউয়াল আবু ছালেহ, মোহাম্মদ মনছুর, কাউয়াল আবুল কাশেম, সুমন দাশ, টিটু চৌধুরী, বিপ্লব চৌধুরী কাঞ্চন, ধীমান দাশ প্রমুখ। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, তাওয়াল্লাদে গাউছিয়া, আলোচনা সভা, জিকিরে ছেমা। আখেরি মোনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে ওরশ শরীফের সমাপ্তি হয়।


























