০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশেকানে হক ভাণ্ডরী, শোকর -এ মওলা মনজিলের উদ্যোগে সাংগঠনিক কর্মশালা সম্পন্ন

Reporter Name
  • Update Time : ০২:০১:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / ৩২২ Time View

মোঃ সাইফুল্লাহ,  ফটিকছড়ি চট্টগ্রাম প্রতিনিধি :-

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, আশেকানে হক ভান্ডারী, শোকর-এ মওলা মনজিলের ব্যবস্থাপনায় সংগঠনের সদস্যদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণমূলক কার্যক্রম “সাংগঠনিক কর্মশালা” গত ৩০ মে ২০২৫ খ্রি:, শুক্রবার দুপুর ৩ টায় শোকর এ মওলা মনজিল মিলনায়তনে সংগঠনের সভাপতি জনাব মোঃ আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালা উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট মাইজভাণ্ডারী লেখক ও গবেষক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভান্ডারী।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, পূবালী ব্যাংক লিঃ মানিকছড়ি শাখার সম্মানিত ব্যবস্থাপক জনাব সৈয়দ শফিউল আজিম সুমন ও সংগঠনের সহ সভাপতি ফটিকছড়ি বলিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব সৈয়দ গোফরান উদ্দীন।

কর্মাশালায় সংগঠনের সদস্যদের মধ্য থেকে প্রায় ৪০ জন প্রশিক্ষণার্থীকে সংগঠন পরিচালনার নিয়ম-নীতি, কৌশল, দাপ্তরিক কর্মকান্ড, নথিপত্র লিখন ও সংরক্ষণ, প্রচার প্রচারণা সহ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ও শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট কর্তৃক বিভিন্ন সময়ে প্রদত্ত সাংগঠনিক নীতিমালা ও আইন বিষয়ের উপর সামগ্রিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

শেষে মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে প্রশিক্ষণের সমাপ্তি ঘটে।

Tag :

Please Share This Post in Your Social Media

আশেকানে হক ভাণ্ডরী, শোকর -এ মওলা মনজিলের উদ্যোগে সাংগঠনিক কর্মশালা সম্পন্ন

Update Time : ০২:০১:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫