১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে চোরাকারবারীদের কৌশল ভেস্তে দিল বিজিবি: অর্ধকোটি টাকার মালামাল জব্দ ।

Reporter Name
  • Update Time : ০২:৩৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / ১১৭ Time View

এম,শাহজাহান,শেরপুর-ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক পৃথক অভিযানে সীমান্ত এলাকার বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় মদ ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের টহল দল ২২ ও ২৩ অক্টোবর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার আউলাদের মোড় এবং শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কালাপানি ও বরুঙ্গা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় চোরাকারবারীরা অভিনব কৌশলে যানবাহনযোগে ভারতীয় মদ, জিলেট ব্লেড ও পন্ডস বিউটি ক্রিম পাচারের চেষ্টা করছিল। বিজিবির তৎপরতায় ১টি ব্যাটারি চালিত ইজিবাইক ও ১টি টয়োটা প্রাইভেটকারসহ ৪৩৯ বোতল ভারতীয় মদ, ৮৬,৪০০ পিস জিলেট ব্লেড ও ৭৫ পিস পন্ডস বিউটি ক্রিম আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ৫ হাজার ৫০০ টাকা বলে জানায় বিজিবি। অভিযানে জড়িত চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তিনি আরও বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

সীমান্তে চোরাকারবারীদের কৌশল ভেস্তে দিল বিজিবি: অর্ধকোটি টাকার মালামাল জব্দ ।

Update Time : ০২:৩৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫