ঝিনাইদহে বাম গণতান্ত্রিক জোটের জেলা নির্বাচন কমিশনের স্মারকলিপি প্রদান বিক্ষোভ সমাবেশ।
- Update Time : ০৪:৩৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ৬৮ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মো: তৌফিকুর রহমান রাজন
জাতীয় নির্বাচনে জামানত বৃদ্ধি, নির্বাচনী আচরণবিধির অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে রোজ বুধবার ২৬ নভেম্বর ২০২৫ তারিখ বেলা সাড়ে ১১ টায় শহরে বিক্ষোভ মিছিল ও জেলা নির্বাচন কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ঝিনাইদহ জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড সাহিদুল এনাম পল্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সংগ্রামী সভাপতি কমরেড স্বপন কুমার বাগচি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের জেলার আহবায়ক কমরেড এডভোকেট আসাদুল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে জেলা বাম গণতান্ত্রিক জোট এর একটি প্রতিনিধি টিম প্রধান নির্বাচন কমিশনার বরাবর জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি পেশ করে।















