মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় বেপারী (১৮) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
- Update Time : ০৮:৩৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / ১৭৮ Time View

শিবচর (মাদারীপুর )প্রতিনিধি
বৃহস্পতিবার বেলা দুইটার দিকে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের বেপারী কান্দি গ্ৰামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে । বিজয় পেশায় একজন রাজমিস্ত্রী। নিহত বিজয় মাদারীপুর জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের বেপারী কান্দি এলাকার চান মিয়া বেপারীর মেঝো ছেলে । জানা যায় বৃহস্পতিবার দুপুরে শিবচর উপজেলা উমেদপুর ইউনিয়নের জাকির আকনের নির্মানধীন ভবনের ২য় তলা কাজ করছিলেন রাজমিস্ত্রী বিজয়। কাজ চলাকালীন সময় ভবনের পাশে থাকা বিদ্যুতের তারে স্পর্শ হয় সে। এ সময় দোতলা ছাদ থেকে নিচে পড়ে যায় বিজয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাজমিস্ত্রী বিজয় (১৮) মৃত ঘোষনা করে। মাদারীপুরের শিবচর থানা ইনচার্জ অফিসার মো. রকিবুল ইসলাম জানান, রাজমিস্ত্রীর মৃত্যুর বিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।























