১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবিতে শিক্ষকদের ওপর হামলায়, বিএনপির ৫ নেতা কর্মী বহিষ্কার

মোঃ আরিফুর রহমান (মামুন)
  • Update Time : ১০:৩৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ৯ Time View

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উপাচার্য বিরোধী আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায় থেকে পৃথক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন-দুমকি উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান ফারুক ও সুলতান শওকত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসা ফরাজী এবং জেলা মহিলা দলের সদস্য হেলেনা খানম।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে বশির উদ্দিনকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকেও পৃথক বিজ্ঞপ্তিতে আহসান ফারুক, সুলতান শওকত ও মুসা ফরাজীকে বহিষ্কারের তথ্য জানানো হয়। এ ছাড়া জেলা মহিলা দলের সদস্য হেলেনা খানমকেও বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের অপসারণের দাবিতে বেশ কয়েক দিন ধরে আন্দোলন করছেন শিক্ষকদের একটি অংশ। এর ধারাবাহিকতায় গত সোমবার সকালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে একদল বহিরাগত তাদের ওপর হামলা চালায়।
অভিযোগ উঠেছে, যুবদলের বহিষ্কৃত নেতা রিপন শরীফের নেতৃত্বে ২০-২৫ জন বহিরাগত এই হামলায় অংশ নেন। এতে অন্তত ১০ জন শিক্ষক আহত হন।
হামলা ও বহিষ্কারের বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, শিক্ষকদের ওপর হামলার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

পবিপ্রবিতে শিক্ষকদের ওপর হামলায়, বিএনপির ৫ নেতা কর্মী বহিষ্কার

Update Time : ১০:৩৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬