০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রেণি কক্ষে মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শঃ নাচোলে শিক্ষকদের প্রতি এমপি ড. মু. মিজানুর রহমানঃ

মোঃ হেলাল উদ্দীন
  • Update Time : ০৯:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / ১২ Time View

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চাঁপাইনবাবগঞ্জ ২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) মাননীয় জাতীয় সংসদ সদস্য ডঃ মিজানুর রহমান শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানকালে মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২ঃ৩০ মিনিটের দিকে উপজেলার বর্দ্ধাইচন্ডিপুর বাইলকাপড়া আলিম মাদ্রাসায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ২ আসনের সংসদ সদস্য ডঃ মু. মিজানুর রহমান বলেন, শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের পাঠদানকালে কোনো শিক্ষক যেন মোবাইল ফোন ব্যবহার না করেন।

পরীক্ষার হলে যেমন মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ, তেমনি শ্রেণিকক্ষেও মোবাইল ফোন ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। প্রত্যেক শিক্ষককে তাঁর পাঠদানের বিষয় সমূহ ভালোভাবে আয়ত্ত করে শ্রেণীকক্ষে আসতে হবে। একটি ক্লাসে পাঠদানের জন্য যে সময় নির্ধারিত থাকে, তা পুরোটাই শিক্ষার্থীদের শিক্ষাদানে ব্যয় করতে হবে। অন্যথায় এর জন্য একটি টাকা খাওয়া হালাল বা জায়েজ হবে না।

সরকারি অনুদান পেলে তিনি অত্র মাদ্রাসাকে চারতলা বিল্ডিং এ উন্নীতকরণ এবং আলেম সেকশনকে এমপিও ভুক্ত করবেন বলে আশ্বাস প্রদান করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই আগামী দিনের জাতির নেতৃত্ব দিবে। সুতরাং তোমাদের ভালোভাবে লেখাপড়া করতে হবে।
এর আগে তিনি বাইলকাপড়া কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলা ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন এবং এক লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি দেন। এছাড়াও তিনি কলিহার কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন এবং সময় সাপেক্ষে অনুদানের আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সোলায়মান আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা মোঃ আতাউর রহমান, উপজেলা জামায়াতে আমীর প্রভাষক মোঃ ইয়াকুব আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ মোবারক হোসেন, কসবা ইউনিয়ন জামায়াতে আমির মাওলানা মোঃ ইসমাইল হোসেন, মোঃ আবু বক্কর সিদ্দিকী, মোঃ বাবুল আক্তার, মোঃ ফাইজুদ্দিন, মোঃ খায়রুল ইসলাম সহ অত্র মাদ্রাসার সকল শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media

শ্রেণি কক্ষে মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শঃ নাচোলে শিক্ষকদের প্রতি এমপি ড. মু. মিজানুর রহমানঃ

Update Time : ০৯:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬