১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ক্ষেতলালে সড়কজুড়ে অটোরিকশা-ভ্যানের দখল, যানজটে অতিষ্ঠ জনজীবন

মোশারফ সরকার
  • Update Time : ১১:২৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ২৪ Time View

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা সদর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা অটোরিকশা ও ব্যাটারিচালিত ভ্যানের স্ট্যান্ডের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। থানার প্রধান ফটক থেকে পূর্ববাজার হাসপাতাল মোড় পর্যন্ত সড়কের দুই পাশে যানবাহন দাঁড়িয়ে থাকায় প্রতিদিন সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এতে যেমন স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে, তেমনি বাড়ছে সড়ক দুর্ঘটনার আশঙ্কাও।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়কের বিভিন্ন স্থানে অটোরিকশা ও ব্যাটারিচালিত ভ্যান অনিয়ন্ত্রিতভাবে দাঁড়িয়ে থাকলেও সমস্যার স্থায়ী সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দিন দিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের দুই পাশজুড়ে সারিবদ্ধভাবে অটোরিকশা ও ভ্যান রাখা হচ্ছে। এতে রাস্তার বড় অংশ দখল হয়ে যাওয়ায় যানবাহনের জন্য পর্যাপ্ত জায়গা থাকছে না। বিশেষ করে হাসপাতাল তিনমাথা মোড় এলাকায় একসঙ্গে কয়েকটি যানবাহন চলাচল করতে গেলে প্রায়ই সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি।

স্থানীয় ব্যবসায়ী সাবু চৌধুরী বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। কিন্তু রাস্তার দুই পাশে যানবাহন দাঁড়িয়ে থাকায় সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

ক্ষেতলাল বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ফাইজা আরশীল ও সানিয়া জাহান নীড়া জানায়, যানজটের কারণে অনেক সময় বিদ্যালয়ে পৌঁছাতে দেরি হয়ে যায়। সড়কে চলাচল করতেও তাদের নানা ঝুঁকির মুখোমুখি হতে হয়।

একই অভিযোগ করেন খোশবদন জি.ইউ আলিম মাদ্রাসার শিক্ষার্থী সেতু প্রধান। তিনি বলেন, “সড়কের দুই পাশে যানবাহন থাকায় নিরাপদে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। প্রতিদিনই আতঙ্ক নিয়ে যাতায়াত করতে হয়।

থানা বাজারের ব্যবসায়ী রাশেদুল ইসলাম বলেন, “দোকানের সামনে সারাদিন অটোরিকশা ও ভ্যান দাঁড়িয়ে থাকায় ক্রেতারা সহজে আসতে পারেন না। এতে ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মোটরসাইকেল চালক মামুনুর রশীদ জানান, বিপরীতমুখী যানবাহন অতিক্রম করার সময় প্রায়ই দুর্ঘটনার উপক্রম হয়। অন্যদিকে ট্রাকচালক মনোয়ার হোসেনের দাবি, সড়কের এমন অব্যবস্থাপনার কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত অবৈধ স্ট্যান্ড অপসারণ এবং নির্দিষ্ট স্থানে যানবাহন রাখার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, পরিকল্পিত স্ট্যান্ড গড়ে তোলা হলে যানজট কমবে, জনদুর্ভোগ লাঘব হবে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।

Tag :

Please Share This Post in Your Social Media

জয়পুরহাটে ক্ষেতলালে সড়কজুড়ে অটোরিকশা-ভ্যানের দখল, যানজটে অতিষ্ঠ জনজীবন

Update Time : ১১:২৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬