চট্টগ্রাম বিভাগীয় পযার্য়ের দৌড় প্রতিযোগিতায় চৌফলদন্ডীর কৃতি সন্তান জোবইদার ১ম স্থান অর্জন!
- Update Time : ১১:৪৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ১১১ Time View

মোবারক হোসাইন, কক্সবাজার জেলা
চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় (বালিকা) প্রথম স্থান অর্জন করে কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের মেয়ে জোহাইদা ইউনিয়নের মুখ উজ্জ্বল করেছে।
প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য ও প্রতিভার স্বাক্ষর রেখে জোহাইদা স্বর্ণপদক অর্জন করে শ্রেষ্ঠত্বের গৌরব লাভ করে। তার এই অর্জন শুধু পরিবার নয়, সমগ্র চৌফলদণ্ডী ইউনিয়নবাসীর জন্য গর্বের বিষয়।
জোহাইদার এ সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি বলেন, “আমাদের ইউনিয়নের সন্তানদের এমন সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। জোহাইদার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং তার মতো মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীদের পাশে ইউনিয়ন পরিষদ সবসময় থাকবে।”
স্থানীয় শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও এলাকাবাসী জোহাইদার এ কৃতিত্বে আনন্দ প্রকাশ করেন এবং জাতীয় পর্যায়েও তার সাফল্য কামনা করেন।

























