০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পবিপ্রবিতে নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন।
Reporter Name
- Update Time : ১২:২৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ১৫ Time View

মোঃ আরিফুর রহমান (মামুন)
বিশেষ প্রতিনিধিঃ
দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলরদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের ষ্ট্যান্ডিং কমিটির ২৮৮তম সভা ১২ জুন সন্ধ্যা ৭ঘটিকায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা এর প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক। সভায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানসহ নবনিযুক্ত অন্যান্য সকল ভাইস- চ্যান্সেলরদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এ সময় সংগঠনের কোষাধ্যক্ষ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল লতিফ সহ অন্যান্য ভাইস- চ্যান্সেলরগন করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানান।
Tag :

























