০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক সৈকত রঞ্জনের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : ০১:৪৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ৯৫ Time View

রাঙামাটি জেলা প্রতিনিধি :-মোঃ কামরুল ইসলাম,
রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছেন সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে জেলাপ্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের সামনে থেকে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই সৈকত রঞ্জন চৌধুরীকে তুলে নেয় ডিবি পুলিশ। ঘটনার দুই ঘণ্টা পর পুলিশ সুপারের মাধ্যমে তার অবস্থান সম্পর্কে জানা যায়। বক্তারা বলেন, সৈকত রঞ্জন শুধু একজন সাংবাদিক নন, তিনি একজন সমাজকর্মী। পেশাদার সাংবাদিককে এভাবে তুলে নেওয়া মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি। ’২৪-পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম এমন ঘটনা আর ঘটবে না। কিন্তু ভয়ের পরিবেশ এখনো অব্যাহত আছে।অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাঙামাটি জেলার সভাপতি সমির কান্তি দে, সুজন জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতেয়ার, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, বিএমইউজে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন, উদীচীর সহ-সভাপতি আশীষ কুমার বড়ুয়া, যুব ইউনিয়ন জেলা সভাপতি মিল্টন বিশ্বাস, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথসহ অন্যরা। কর্মসূচি সঞ্চালনা করেন রাঙামাটি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দে। মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিট ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মানববন্ধনে সংহতি প্রকাশ করে।

Tag :

Please Share This Post in Your Social Media

সাংবাদিক সৈকত রঞ্জনের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

Update Time : ০১:৪৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬