০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ১১ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : ১১:৪৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ৮ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন:

ঝিনাইদহ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কবির হোসেন-এর নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশ এলাকায় অপরাধ দমন, মাদক উদ্ধার, চোরাই মালামাল উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় কালীগঞ্জ থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১১ (এগারো) পিস ইয়াবাসহ মোছাঃ আলেয়া বেগম (৫৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

ঘটনার বিস্তারিতঃ আজ ২২ আগস্ট ২০২৬ খ্রিঃ সকাল ০৮:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার এসআই আ.ফ.ম মনিরুজ্জামান মনির নেতৃত্বে একটি চৌকস দল কালীগঞ্জ পৌরসভার ফয়লা মাস্টার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামীর নিজ বাড়ীর আঙ্গীনা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত আলেয়া বেগমের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি কোটার ভেতর থেকে স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১১ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় (যার মোট ওজন ১.১ গ্রাম এবং আনুমানিক মূল্য ৫,৫০০ টাকা)। আটককৃত আসামী দীর্ঘদিন ধরে নিজ হেফাজতে মাদক রেখে স্থানীয় সেবী ও ব্যবসায়ীদের নিকট বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামির বিবরণ:
• নাম: মোছাঃ আলেয়া বেগম (৫৫)
• স্বামী- মিন্টু চোর
• ঠিকানা: গ্রাম- ফয়লা (মাস্টারপাড়া), থানা- কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহ।

গৃহিত ব্যবস্থাঃ এ বিষয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করে (কালীগঞ্জ থানার মামলা নং-১২, তারিখ: ২২/০৮/২০২৬ খ্রিঃ) আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলাটির তদন্ত পরিচালনা করবেন এসআই/নুহ নবী।

Tag :

Please Share This Post in Your Social Media

কালীগঞ্জে ১১ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

Update Time : ১১:৪৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬