০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে ৩ বছরের শিশু ধর্ষণের অভিযোগ: কিশোরের বিরুদ্ধে মামলা, গ্রেফতারে তৎপর পুলিশ

বিশেষ প্রতিনিধি, হেলাল উদ্দিন
  • Update Time : ১২:৪৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১ Time View

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ৩ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত এক কিশোরের (১৫) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর (রবিবার) বিকেলে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা মনাকষা গ্রামে এই ঘটনা ঘটে। প্রতিবেশী ওই কিশোর শিশুটিকে ফুঁসলে পার্শ্ববর্তী একটি নির্জন বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। ঘটনার পর বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়-ভীতিও দেখানো হয়।

পরদিন ২১ সেপ্টেম্বর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে শিশুটি পুরো ঘটনাটি প্রকাশ করে। পরে এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে ওই রাতেই শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২২ সেপ্টেম্বর পুলিশের তত্ত্বাবধানে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে শিশুটির প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশের একটি দল ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্ত কিশোরকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের জোর তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

শিবগঞ্জে ৩ বছরের শিশু ধর্ষণের অভিযোগ: কিশোরের বিরুদ্ধে মামলা, গ্রেফতারে তৎপর পুলিশ

Update Time : ১২:৪৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬