১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বদনা শাহ মাজারের প্রধান মোতাওয়াল্লি সৈয়দ মনসুর আহমেদের প্রথম বাৎসরিক ফাতেহা অনুষ্ঠিত,

Reporter Name
  • Update Time : ১০:৪৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ২ Time View

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:-

চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়স্থ হযরত শাহ সুফি সৈয়দ বদনা শাহ মিঞা (রহ.) মাজার শরীফের আউলাদ, খাদেম ও প্রধান মোতাওয়াল্লি মরহুম সৈয়দ মনসুর আহমেদ-এর প্রথম বাৎসরিক ফাতেহা উপলক্ষে মাজার প্রাঙ্গণে এবং ষোলশহর আবাসিক এলাকা জামে মসজিদ প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মরহুম সৈয়দ মনসুর আহমেদ ২০২৫ সালের পবিত্র ৬ রবিউস সানি ইন্তেকাল করেন। তিনি জীবনের প্রায় ৫০ বছর পবিত্র বদনা শাহ মাজার শরীফের খেদমতে নিয়োজিত ছিলেন। মাজারের পবিত্রতা, ঐতিহ্য ও আমানত রক্ষা এবং আগত ভক্ত-আশেকান ও ধর্মপ্রাণ মানুষের সেবায় তাঁর নিবেদিত ভূমিকা আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালের পর তাঁর রুহের মাগফিরাত কামনা, ইসালে সওয়াব এবং তাঁর দীর্ঘ খেদমতের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে পবিত্র ৬ রবিউস সানি তাঁর বাৎসরিক ফাতেহা পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ বছর তাঁর প্রথম বাৎসরিক ফাতেহা উপলক্ষে মাজার শরীফে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.), মিলাদ-কিয়াম, ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মাজারের খাদেম, ভক্ত-মুরিদ, আশেকান, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। মাহফিলে বক্তারা মরহুম সৈয়দ মনসুর আহমেদের দীর্ঘ অর্ধশতাব্দীর খেদমত ও দায়িত্বশীলতার কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে পবিত্র বদনা শাহ মাজার শরীফের ঐতিহ্য ও ধর্মীয় কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। মাহফিলে হযরত সৈয়দ শফি শাহ ইয়েমেনী (রাঃ) প্রকাশ হযরত শাহ সুফি সৈয়দ বদনা শাহ মিঞা (রাঃ)-এর আওলাদ ও বংশধরগণের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় হযরত সৈয়দ ফতেহ আলী মিঞা (রাঃ), হযরত সৈয়দ চাঁন্দ মিঞা (রাঃ), হযরত সৈয়দ মোঃ ইসমাইল (রাঃ), হযরত সৈয়দ মকবুল আহমদ (রাঃ), সৈয়দ মোঃ ইউসুফ মিঞা, সৈয়দ নাছির আহমদ, সৈয়দ মনসুর আহমেদ, সৈয়দ অলি আহমদ ও সৈয়দ আবুল হাশেমসহ দরবার শরীফের সকল আওলাদ ও প্রয়াত বংশধরগণের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও মরহুম সৈয়দ মনসুর আহমেদের সহধর্মিণী মরহুমা রেহেনা বেগমসহ পরিবারের সকল প্রয়াত সদস্য ও নিকটাত্মীয়দের রুহের মাগফিরাত কামনা করে ইসালে সওয়াব করা হয়। উল্লেখ্য, ভবিষ্যতেও পবিত্র রবিউস সানি মাসের ৬ তারিখে মরহুম সৈয়দ মনসুর আহমেদের বাৎসরিক ফাতেহা অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। মাহফিল শেষে সকল মুমিন-মুসলমানের রুহের মাগফিরাত এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

বদনা শাহ মাজারের প্রধান মোতাওয়াল্লি সৈয়দ মনসুর আহমেদের প্রথম বাৎসরিক ফাতেহা অনুষ্ঠিত,

Update Time : ১০:৪৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬