কোটচাঁদপুরে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড।
- Update Time : ০৭:৩৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ৭ Time View

শামীম আহমেদ মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশেষ অভিযান চালিয়ে কাকন আলী (২২) নামে এক যুবককে আটক করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে কাকন আলীকে আটক করে। তিনি উপজেলার জগন্নাথপুর গ্রামের সিফার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কাকন আলী প্রকাশ্যে গাঁজা সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিঘ্নিত করছিলেন। এ সময় পুলিশ তাকে আটক করে। পরে তাকে কোটচাঁদপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত কাকন আলীকে আইনগত প্রক্রিয়া শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



















