মাইজভাণ্ডার শরীফে ২৭শে আশ্বিন খোশরোজ শরীফ পালিত, সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারীর পবিত্র রওজা শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন
- Update Time : ০২:৪৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / ৭ Time View

মুহাম্মদ সাইফুল্লাহ চট্টগ্রাম উত্তর জেলা প্রতিনিধি:
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গাউসুল আজম বাবাভাণ্ডারী কেবলা কাবার খোশরোজ শরীফ উদযাপন এবং দয়াল মওলা হযরত মাওলানা শাহসুফি সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (র.) প্রকাশ চেয়ারম্যান বাবাজানের পবিত্র রওজা শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬ ইং / ২৭শে আশ্বিন) শুভ দিনে ইমামুল আউলিয়া হুজুর গাউছুল আজম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবাভাণ্ডারী কেবলা কাবার ৩য় শাহজাদা, শাহজাদায়ে গাউছুল আজম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ মাহবুবুল বশর মাইজভাণ্ডারী (ক.)-এর ৩য় শাহজাদা, মজ্জুবে রহমান, ছানীয়ে ওয়াইজ করণী, হযরত মাওলানা শাহসুফি সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী প্রকাশ চেয়ারম্যান বাবাজানের পবিত্র রওজা মোবারক নির্মাণ কাজের এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়।
চেয়ারম্যান বাবাজানের তিন শাহজাদী মহোদয়ের পক্ষে ছোট শাহজাদী সৈয়দা মাহবুবা রহমান মাইজভাণ্ডারী মহোদয় এ শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উক্ত পবিত্র অনুষ্ঠানে আঞ্জুমানে গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী কেন্দ্রীয় খেদমত পরিষদের সকল সদস্যবৃন্দ, বিভিন্ন শাখা কমিটির দায়িত্বশীল ও সদস্যবৃন্দ, শাখা দরবারের আওলাদপাকগণ এবং দেশ-বিদেশের বিপুল সংখ্যক আশেকান-ভক্ত-মুরিদান উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে বাবাজানের সম্মানিত শাহজাদী মহোদয় বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং সকল আশেকানের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

























