মিরপুর দরবার শরীফে পি-এইচ.ডি. স্কলার সৈয়দ এ. এফ. এম. রহমত-এ-খোদা (মাঃ আঃ) হুজুরের শুভ জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০৭:৩৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ৬ Time View

নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকার মিরপুর দরবার শরীফে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মিরপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা, ইমামুল আশেকীন, শায়েখুল আকবার, জামানার ইমাম ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল-মাহবুবী (মাঃ আঃ) এবং বর্তমান জামানার কুতুবুল আকতাব, আওলাদে রাসূল, দাইফু রাসূলিল্লাহ ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা (মাঃ আঃ) হুজুরের কনিষ্ঠ পুত্র, মিরপুর দরবার শরীফের উপ-মহাপরিচালক, পি-এইচ.ডি. স্কলার সৈয়দ এ. এফ. এম. রহমত-এ-খোদা (মাঃ আঃ) হুজুরের শুভ জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২রা নভেম্বর ২০২৬, সোমবার, বাদ আসর থেকে রাজধানীর মিরপুর দরবার শরীফের সদর দপ্তরে এ বিশেষ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে রাজধানী ঢাকা ছাড়াও দেশের ৬৪ জেলা থেকে আগত প্রতিনিধি এবং অসংখ্য আশেকে রাসূল ভাই ও বোনেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জন্মদিন উপলক্ষে আয়োজিত বিশাল কেক কাটা পর্ব। এ সময় উপস্থিত আশেকে রাসূলরা জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেন।
মাহফিলে সৈয়দ এ. এফ. এম. রহমত-এ-খোদা (মাঃ আঃ) হুজুরের গৌরবময় জীবন, শিক্ষা, আদর্শ, ধর্মীয় ও মানবিক অবদান এবং আশেকে রাসূলদের প্রতি তাঁর খেদমতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ইন্টারন্যাশনাল আশেকে রাসূল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট, ইমামুল আশেকীন, শায়েখুল আকবার, জামানার ইমাম ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল-মাহবুবী (মাঃ আঃ) হুজুরসহ বিভিন্ন ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিকে সকাল থেকেই শত শত আশেকে রাসূল ভাই ও বোনেরা প্রিয় হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে জন্মদিনের শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদনের জন্য ফুলের তোড়া ও মালা মোবারক নিয়ে মিরপুর দরবার শরীফে উপস্থিত হন। তাঁরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নিজেদের ভালোবাসা, শ্রদ্ধা ও আন্তরিকতা প্রকাশ করেন। পাশাপাশি মহিলা আশেকে রাসূল বোনেরাও বর্তমান জামানার কুতুবুল আকতাব ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা (মাঃ আঃ) হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে মহাপরিচালক হুজুরের জীবনের বিভিন্ন দিক, শিক্ষা, আদর্শ ও অবদান তুলে ধরে বিশেষ বাণী মোবারক প্রদান করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তাবারুক, জন্মদিনের কেক ও মিষ্টি বিতরণ করা হয়। আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের কার্যক্রম এগিয়ে চলে।
পরিশেষে বাদ মাগরিব ইন্টারন্যাশনাল আশেকে রাসূল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট, শায়েখুল আকবার, জামানার ইমাম ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল-মাহবুবী (মাঃ আঃ) হুজুর জগৎবাসীর শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং সকল বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন।
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সৈয়দ এ. এফ. এম. রহমত-এ-খোদা (মাঃ আঃ) হুজুরের শুভ জন্মদিন উপলক্ষে আয়োজিত বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের সমাপ্তি ঘটে।

















