০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা সাভার আশুলিয়ায় বজ্রপাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু 

Reporter Name
  • Update Time : ১২:৩৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / ১১২ Time View

রাজ রোস্তম আলী, স্টাফ রিপোর্টার :

ঢাকা সাভারের আশুলিয়ায় বজ্রপাতে ইদু মিয়া (৬০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন আহত হয়।

শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার ভাদাইল তিনবন্ধু মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইদু মিয়াকে মৃত ঘোষণা করেন।

নিহত ইদু মিয়া গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কুঁজোপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পরিবারসহ আশুলিয়ার ভাদাইল এলাকায় ভাড়া বাসায় থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ভাদাইলের তিনবন্ধু মোড় এলাকায় একটি বাড়ির নির্মাণ কাজ করছিলেন রাজমিস্ত্রী ইদু মিয়া। এ সময় ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ইদু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঢাকা সাভার আশুলিয়ায় বজ্রপাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু 

Update Time : ১২:৩৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫