১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরের ভবানীপুরে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ১২:১৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / ২৩০ Time View

Oplus_131072

মোঃ সাজ্জাদুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যে মণিরামপুরে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২০শে (জুন)শুক্রবার বিকেলে ভবানীপুর যুব সমাজের আয়োজনে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের কালীতলার পার্শ্ববর্তী মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অব.) সহকারী শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারি শিক্ষক সমিতির সাংগাঠনিক সম্পাদক ও ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির মিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি জি.এম মিজানুর রহমান।

প্রীতি ফুটবল ম্যাচে ভবানীপুর বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ এই খেলায় অংশ নেয়। খেলার নির্ধারিত সময়ে খেলা শেষ হয় উভয় দল ০-০ গোলে অসমাপ্ত থেকে যায়। খেলা পরিচালনা করেন আলামিন হোসেন বাবলু।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী, ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসরাফিল হোসেন, ইউপি সদস্য শরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জালাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির নেতা তরিকুল ইসলাম, পুলিশ সদস্য জাহিদুল ইসলাম জনি, ব্যবসায়ী আনিসুর রহমান, ব্যাংক কর্মকর্তা ফিরোজ আল মামুন প্রমুখ। এছাড়াও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলাধুলা দেখতে শত শত মানুষের উপস্থিততে এ খেলা পরিণত হয় গ্রামীণ মানুষদের মিলনমেলায়। প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :

Please Share This Post in Your Social Media

মণিরামপুরের ভবানীপুরে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Update Time : ১২:১৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫