জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মৌলুদা বেগম গ্রেফতার
- Update Time : ১২:০৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / ২৫১ Time View

মোঃ ফজলুর রহমান (সুইট), স্টাফ রিপোর্টার :
ঢাকা, ২৪ জুন ২০২৫: মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি মৌলুদা বেগম (৫৮)–কে রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারস্থ টিসিবি ভবনের সামনে থেকে গ্রেফতার করেছে র্যাব-৫ ও র্যাব-৩ এর যৌথ আভিযানিক দল।
গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সোমবার (২৪ জুন) বিকেল ৩টা ৪০ মিনিটে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মৌলুদা বেগম পাবনা সদর থানার মাদক মামলার (মামলা নম্বর-১৪, তারিখ ০৭/০৯/২০২২, ধারা: ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ৮(গ), জিআর নং-৬৬৭/২২) যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
গ্রেফতারকৃত আসামির পুরো নাম মোছাঃ মৌলুদা বেগম, পিতা-মৃত আনোয়ার হোসেন শাহ, সাং-রায়পুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট। মামলা সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, সাজাপ্রাপ্ত হওয়ায় তার বিরুদ্ধে জারি হওয়া পরোয়ানাটি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় প্রেরিত হয়।
পরবর্তীতে পাঁচবিবি থানার অনুরোধে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব-৩ এর সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।


























