০৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাজাহানপুর বোহাইল উচ্চ বিদ্যালয়ে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৯:৪৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / ৪৫৪ Time View

শাকিল রানা ,শাজাহানপুর বগুড়া প্রতিনিধি:

জুলাই শহীদদের স্মরণে বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের বোহাইল উচ্চ বিদ্যালয়ে ২৩ জুলাই বুধবার সকাল ১১ ঘটিকার সময় অনুষ্ঠিত হয় এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ পৃথিবীর গুরুত্ব বোঝাতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণে অংশ নেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব এনামুল হক শাহীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদুৎ, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি ও সাধারণ সম্পাদক আবুল বাশারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনামুল হক শাহীন। তিনি বলেন,সবুজ পরিবেশ ছাড়া টেকসই ভবিষ্যৎ কল্পনাও করা যায় না। পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। গাছ লাগানোর মতো ছোট উদ্যোগই একদিন বড় পরিবর্তন আনবে।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াবে এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছাবে। তারা ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

শাজাহানপুর বোহাইল উচ্চ বিদ্যালয়ে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Update Time : ০৯:৪৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫