০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চৌগাছায় পিকআপের ধাক্কায় যুবকের মৃত্যু,পিকাপ ভ্যান জব্দ

Reporter Name
  • Update Time : ১১:৩৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / ১৭২ Time View

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :

যশোরের চৌগাছায় বিচালি বোঝাই একটি ট্রলিতে পিকআপভ্যানের ধাক্কায় হাসান আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত হাসান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর গ্রামের শান্তি মিয়ার ছেলে। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই আশরাফুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে হাসান একটি বিচালি বোঝাই ট্রলিতে ড্রাইভারের পাশে বসে মহেশপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে টেঙ্গুরপুর মোড়ে পৌঁছালে কুষ্টিয়া-মালিকানাধীন একটি পিকআপ (নম্বর: কুষ্টিয়া ড-১১-০২৮৮) ট্রলিটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ড্রাইভারের পাশ থেকে পড়ে গিয়ে হাসান মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রকিবুল ইসলাম জানান, হাসানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করা হয়েছে এবং চালক নওয়াপাড়া প্রেমবাগ এলাকার রবিউল ইসলামের ছেলে রিয়াদ হোসেন (২৬) কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

চৌগাছায় পিকআপের ধাক্কায় যুবকের মৃত্যু,পিকাপ ভ্যান জব্দ

Update Time : ১১:৩৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫