শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
- Update Time : ০১:০৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১১০ Time View

সাহাবুদ্দিন মিয়া ( শিবচর প্রতিনিধি):
জননেতা জনাব সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু (শিবচর এমপি প্রার্থী) নেতৃত্বে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। এসময়ে বিশাল সমাগম নিয়ে উপস্থিত হন শিবচর উপজেলা ছাত্রদলের তারুণ্যের অহংকার জনাব ইমতিয়াজ আহমেদ তুরাগ খান আহ্বায়ক (শিবচর উপজেলা ছাত্রদল)। এসময়ে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলার ছাত্রদলের তারুণ্যের অহংকার জনাব সাইদুর রহমান বেপারী সদস্য সচিব (শিবচর উপজেলা ছাত্রদল) ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন, মহাবিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সায়লা সাদিয়া সাংগঠনিক সম্পাদক ডাঃ নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা । এসময়ে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলার ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের ছাত্র দলের সাধারন সম্পাদক প্রার্থী সাইফুল ইসলাম। এসময়ে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের সভাপতি প্রার্থী জনাব হানিফ খান সহ আরো নেতাকর্মী । এসময়ে আরো উপস্থিত ছিলেন ডাঃ নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এইচ.এম বায়েজিদ সরোয়ার অন্তর, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মিয়া , সহ সভাপতি রাজিব মিয়া , সাধারন সম্পাদক শাহিন মিয়া , , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজিব সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল হোসেন সহ আরো অনেকে ।
এসময়ে তারা শিবচর উপজেলা একাত্তর সড়ক থেকে কলেজ মোড় সড়ক পর্যন্ত আনন্দ র্যালি করেন । জাতীয় পতাকা সহ বিভিন্ন ধরণের রঙ্গিন পতাকা নিয়ে মিছিল করেন সাধারন জনগন ব্যানার ফেস্টুন সহ। এছাড়াও স্লোগানে স্লোগানে মুখরিত পুরো শিবচর উপজেলা।
























