সুন্দরবন ভ্রমণে এসে এক আয়ারল্যান্ডের নারী পর্যটকের মৃত্যু।
- Update Time : ০২:১৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ১০৫ Time View

মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)
সুন্দরবন ভ্রমণে এসে কারমেলন ইলিন (৫৭) নামের এক আয়ারল্যান্ডের (আইরিশ) নারী পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য স্টেশনের ঘাটে জাহাজে অবস্থানকালে মারা যান ওই পর্যটক।
খবর পেয়ে বনবিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেন। পরে নৌপুলিশ ওই নারী পর্যটকের মরদেহটি উদ্ধার করে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বনবিভাগ জানিয়েছে, স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আয়ারল্যান্ডের (আইরিশ) নাগরিক। স্বামীসহ বিদেশি অন্যান্য পর্যটকদের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন তিনি।
বনবিভাগ আরও জানায়, আগেরদিন শুক্রবার বিকেলে মোংলা থেকে এমভি আলাস্কা নামের একটি জাহাজে প্রথমে তারা করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন। ওইদিন রাতে তাদের বহন করা জাহাজটি কচিখালী আসার পর সেখানেই তারা রাত্রিযাপন করেন।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে মারা গেছেন আইরিশ নামের ওই নারী পর্যটক। শরণখোলার ধানসাগর নৌপুলিশ মরদেহটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করবে পুলিশ।























