কালিয়া থানা পুলিশ কর্তৃক ০১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ০১
- Update Time : ০৫:১৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ১৩১ Time View

মোঃ সাচচু মোল্লা (নড়াইল)।
মাদক ব্যাবসার সাথে জড়িত মোজাম্মেল মোল্যা(৩৫) নামের ০১জন মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলার কালিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোজাম্মেল মোল্যা(৩৫) নড়াইল জেলার কালিয়া থানাধীন হামিদপুর ইউনিয়নের মাধবপাশা গ্রামের মোঃ মিকাইল মোল্লার ছেলে। ২৮ জানুয়ারি’২৫ সন্ধ্যা ৭-২০ মিনিটের দিকে নড়াইল জেলার কালিয়া থানার পৌরসভাধীন ০২নং ওয়ার্ডের কালিয়া বাজারের টাউন ক্লাব রোডে মিকাইল ষ্টোর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রাশিদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ এইচএম সাইফুল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোজাম্মেল মোল্যা(৩৫) কে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর দৈনিক লিখনী সংবাদ কে বলেন, মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।











