কালীগঞ্জ উপজেলার সর্ববৃহৎ হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- Update Time : ০১:১৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ৬ Time View

সাফল্যের ধারা অব্যাহত রেখে আবারো শীর্ষে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদরাসা
স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন
ঝিনাইদহের কালীগঞ্জে “হাফেজ ঐক্য কল্যাণ পরিষদ” কর্তৃক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ৯ ঘটিকায় শহরের বাইতুস সালাম (ঢাকালে পাড়া) জামে মসজিদে উপজেলার প্রায় অর্ধশত মাদ্রাসার ২শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৫ পারা, ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা গ্রুপে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
হাফেজ মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সেক্রেটারি হাফেজ মাওলানা ইদ্রিস আলী, প্রচার সম্পাদক হাফেজ আবু নাঈম, হাফেজ রিয়াদ হোসেন ও উপদেষ্টা পরিষদ থেকে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর উপজেলা সভাপতি হাফেজ হেদায়েত উল্লাহ চৌধুরী ।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আন্তর্জাতিক হাফেজ ও সুদক্ষ বিচারক মন্ডলী।
এই প্রতিযোগিতায় উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদরাসা অংশগ্রহণ করে ১০ পারা গ্রুপে সর্বাধিক নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে মোঃ জায়েদ হুসাইন এবং ৫ পারা গ্রুপে ৪র্থ স্থান অর্জন করেছে মোঃ আরোশ মাহমুদ।
প্রথম স্থান অর্জন কারি শিক্ষার্থী মোঃ জায়েদ হুসাইন সাংবাদিকদের বলেন-
আমাদের শিক্ষকগণ কঠোর পরিশ্রম করেছেন এবং তার ফলস্বরূপ আমি এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছি। সকলে আমার জন্য দোয়া করবেন যেন আগামীতে আরো ভালো কিছু করে মাদ্রাসা ও পিতা-মাতার মুখ উজ্জ্বল করতে পারি।
প্রতিষ্ঠান প্রধান হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকী গনমাধ্যমকে জানান আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা অর্জন করেছে।
আজকের এই প্রতিযোগিতায় দুই শতাধিক প্রতিযোগীর মধ্যে আমাদের শিক্ষার্থী ১০ পারা গ্রুপে প্রথম স্থান ও ৫ পারা গ্রুপে ৪র্থ স্থান অর্জন করেছে এতে আমরা অত্যন্ত আনন্দিত।
এসময় মাওলানা মেহেদী হাসান ফারুকী গনমাধ্যমকে আরো বলেন- আমরা দেশবাসীর কাছে আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই আমরা যেন এই সফলতা অব্যাহত রাখতে পারি।




















