০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে কাঙাল হরিনাথের ১২৯ তম তিরোধান দিবস পালন

Reporter Name
  • Update Time : ০১:২৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / ১২৯ Time View

নিজেস্ব প্রতিনিধি ঃ

গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদারের ১২৯ তম তিরোধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনু্ষ্ঠান অনু্ষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) রাত পৌণে ৯ টায় কুমারখালী পাবলিক লাইব্রেরির নিচে এ অনু্ষ্ঠানের আয়োজন করে কুমারখালী প্রেসক্লাব।

অনু্ষ্ঠানে কুমারখালী প্রেসক্লাবের
সভাপতি কে এম আর শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাগেরহাট আবু নাছের সরকারি কলেজের অধ্যক্ষ ও লেখক শিশির কুমার রায়, স্থানীয় কবি, কথাসাহিত্যিক ও গবেষক সোহেল আমিন বাবু, কুমারখালী তাঁত বোর্ডের উপ মহাব্যবস্থাপক ও কবি মেহেদী হাসান, কুমারখালীর এনসিপি সদস্য হেলাল উদ্দিন, কুষ্টিয়া জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট আবুল হাসিম বাদশা, সাংবাদিক এম এ উল্লাস,কাজী সাইফুল,ও এনসিপির কুমারখালী উপজেলা প্রতিনিধি আরাফাত হোসেন।

বক্তারা বলেন, ‘ রেনেসাঁ পুরুষ কাঙাল হরিনাথ ছিলেন একধারে প্রথিতযশা সাংবাদিক, সম্পাদক, লেখক, বাউল, সমাজ সেবক ও সংস্কারক ও নারী শিক্ষার অগ্রদূত। তিনি ছিলেন অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে। সুতরাং নতুন প্রজন্মের কাছে কাঙাল হরিনাথকে তুলে ধরতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাউল লালন শাহ, অমর কথা সাহিত্যিকের ন্যায় জাতীয়ভাবে বা রাষ্ট্রীয়ভাবে কাঙালের জন্ম ও তিরোধান দিবস পালন করতে হবে। এছাড়াও পাঠ্যপুস্তকে কাঙাল হরিনাথকে সংযুক্ত করা এবং কাঙালের নামে জাতীয়ভাবে পুরস্কার চালু করার দাবি জানান তারা।

আলোচনা শেষে কাঙাল হরিনাথ মজুমদারের রচিত ‘ ওহে দিন তো গেল। সন্ধা হলো। পার করো আমারে ‘ বিখ্যাত গানটি পরিবেশন করেন কাঙাল মজিবুর রহমান।

উল্লেখ্য যে, কাঙাল হরিনাথ ১৮৩৩ সালের ২২ জুলাই কুমারখালীর কুণ্ডুপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৮৬৩ সালের এপ্রিল মাসে কুমারখালী থেকে গ্রামবার্তা প্রকাশিকা নামের একটি মাসিক পত্রিকা প্রকাশ শুরু করেন। ১৮৯৬ সালে আজকের এই দিনে তিনি মারা যান। তার স্মরণে কুমারখালীতে একটি স্মৃতি জাদুঘর নির্মাণ হয়েছে। কিন্তু অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে তাঁর বাস্তুভিটা ও সমাধি।

Tag :

Please Share This Post in Your Social Media

কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে কাঙাল হরিনাথের ১২৯ তম তিরোধান দিবস পালন

Update Time : ০১:২৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫