০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমারখালীতে মাদক বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ১২:০৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ২ Time View

মাহাবুব হোসেন, লিখনী ডেস্ক:

‘মাদককে না বলি, সুন্দর সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে মাদকবিরোধী জনসচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে জুলাই যোদ্ধা ও সাধারণ জনসমাজের আয়োজনে গণমোড় থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, মাদক যুবসমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা কুমারখালীকে মাদকমুক্ত করতে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। এ সময় উপস্থিত সবাই মাদকমুক্ত কুমারখালী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

কুমারখালীতে মাদক বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ১২:০৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬