০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমারখালীর নন্দলালপুর ইউনিয়ন যুব অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা

ডেক্স রিপোর্ট
  • Update Time : ০৮:১৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ১ Time View

Oplus_131072

কুমারখালীর নন্দলালপুর ইউনিয়ন যুব অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া | ১০ অক্টোবর ২০২৬

বাংলাদেশ যুব অধিকার পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার অধীন কুমারখালী উপজেলা নন্দলালপুর ইউনিয়ন শাখার আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর ) উপজেলা শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুমারখালী উপজেলা শাখার সভাপতি মোঃ এস আর সোহান ও সাধারণ সম্পাদক ইশতিয়াক হাসান তূয নবগঠিত কমিটির অনুমোদন দেন।

অনুমোদিত কমিটিতে আকাশ হোসেন কে সভাপতি, মোঃ নাঈম হোসেন কে সাধারণ সম্পাদক এবং মোঃ বিজয় প্রামাণিক কে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে জেলা ও উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির সদস্যরা বাংলাদেশ যুব অধিকার পরিষদের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। একই সঙ্গে যুবসমাজের অধিকার প্রতিষ্ঠা, সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করা এবং গণমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নন্দলালপুর ইউনিয়নে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নবনির্বাচিত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

জেলা ও উপজেলা নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সফলতা ও সাংগঠনিক অগ্রযাত্রা কামনা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

কুমারখালীর নন্দলালপুর ইউনিয়ন যুব অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা

Update Time : ০৮:১৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬