০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমারখালীর বাগুলাট ইউনিয়নে গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন

Reporter Name
  • Update Time : ১২:১৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ১৫ Time View

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নে গণঅধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। শনিবার (০৮ আগস্ট) গনঅধিকার পরিষদ (জিওপি) প্যাডে কুমারখালী উপজেলা শাখার নেতৃবৃন্দের অনুমোদনের মাধ্যমে বাগুলাট ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পদে ৩১সদস্য বিশিষ্ট আগামী ১বছরের জন্য দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। এতে নবাগত সভাপতি হলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারী সামসুর রহমান টিটো, সাধারণ সম্পাদক মুন্সী সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক সোহেল।
এক বার্তায় কুষ্টিয়া জেলা গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক জানান, নতুন কমিটির সদস্যরা গণঅধিকার পরিষদের নীতি, আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র, সুশাসন ও সামাজিক ন্যায়বিচারের দাবিতে সাংগঠনিকভাবে কাজ করবেন।

এদিকে মুঠোফোনে নবগঠিত কমিটির পক্ষে সভাপতি সামসুর রহমান টিটো বলেন, বাগুলাট ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় করে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে নিয়মিত সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

কুমারখালীর বাগুলাট ইউনিয়নে গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন

Update Time : ১২:১৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬