১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

Reporter Name
  • Update Time : ০৮:২৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ১৫৭ Time View

জিলহজ খান স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার দিকে বিক্ষোভ মিছিলটি শহরের সাদ্দাম বাজার মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাস্টম মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেম, সেক্রেটারি সুজাউদ্দিন জোর্য়াদার, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মুফতি আমির হামজা, কুষ্টিয়া-১ আসনের জামায়াত মনোনীত সাংসদ সদস্য পদ প্রার্থী উপাধ্যক্ষ বেলাল উদ্দীন, কুষ্টিয়া-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবজাল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, দেশে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা বাস্তবায়ন সময়ের দাবি। জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা দাবিগুলো হলো, ১. চারদলীয় জোটের জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি করা এবং আগামী নভেম্বর মাসের মধ্যেই তা কার্যকর করা। ২. আসন্ন জাতীয় নির্বাচনে জাতীয় সংসদের উভয় কক্ষে প্রতিনিধিত্বমূলক পদ্ধতি (PR System) চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করা। ৪. বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। বক্তারা আরও বলেন, “দেশ আজ ন্যায়বিচার ও গণতন্ত্রের সংকটে। জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী মাঠে রয়েছে এবং থাকবে।” বিক্ষোভ মিছিল ও সমাবেশে কুষ্টিয়া জেলা ও শহর জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

কুষ্টিয়ায় পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

Update Time : ০৮:২৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫