কুষ্টিয়ায় ‘ভিলেজ বয়েজ ক্লাব’র উদ্যোগে মাদকবিরোধী ও সচেতনতামূলক মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত
- Update Time : ০২:১৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১১ Time View

কুষ্টিয়া প্রতিনিধি: তরুণ সমাজকে মাদকের ছায়া থেকে দূরে রাখতে এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার দক্ষিণ বোয়ালদহে অনুষ্ঠিত হয়েছে ‘মাদক বিরোধী ও সচেতনতামূলক মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। ‘ঐক্যশক্তি খেলায়, গৌরব সেবায় মানবতা’—এই স্লোগানকে সামনে রেখে ‘ভিলেজ বয়েজ ক্লাব’ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।
হাটশ হরিপুরের দক্ষিণ বোয়ালদহে আয়োজিত এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন ভিলেজ বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব জিলহজ খান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব আব্দুল খালেক (সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ, কুষ্টিয়া জেলা এবং প্রতিষ্ঠাতা, এম.আর.টি ব্রিকস রিভারভিউ ট্রেডার্স)
জনাব জাকিরুল ইসলাম (বাচ্চু) (প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর, লিয়াকত আলী ডেইরি অ্যান্ড সুইটস এবং প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কুষ্টিয়া চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ)
জনাব শরিফুল ইসলাম (শরিফ) (সদর উপজেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও চেয়ারম্যান পদপ্রার্থী, ১নং হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদ, কুষ্টিয়া)
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন স্বপন, হাসান, রিপন, সায়েম, শিপন, রনি, রানা, জুয়েল, শামীম, রাজন, শিমুল, রাকিব, লিটন, মিজান, রইসুল, তহিদুলসহ স্থানীয় অন্যান্য তরুণ ও সুধীবৃন্দ।
টুর্নামেন্ট শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।

























