০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও আসামিদের জামিনে সাংবাদিকদের বিক্ষোভ

জিলহজ খান স্টাফ রিপোর্টার:
  • Update Time : ০৪:৫২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১ Time View

মাহবুবুল আহসান উল্লাসের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আসামিদের জামিন পাওয়ার প্রতিবাদে কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা। সোমবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে জজ কোর্ট প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​সমাবেশ থেকে সাংবাদিক নেতারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং আসামিদের জামিনের বিষয়টি আইনগতভাবে পর্যালোচনার পাশাপাশি সংশ্লিষ্ট বিচারককে কুষ্টিয়া থেকে প্রত্যাহারের দাবি জানান।

​বিক্ষোভ সমাবেশে কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আল মামুন সাগর ও সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিক উল্লাস হাসপাতালে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও আসামিদের জামিন দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। বিচারকের জামিনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে তাঁরা সংশ্লিষ্ট বিচারককে প্রত্যাহারের দাবি জানান এবং দাবি আদায় না হলে কুষ্টিয়ায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। সমাবেশে জেলার সর্বস্তরের সাংবাদিক নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে, সাংবাদিক উল্লাসের ওপর হামলা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ও সংসদ সদস্যের দেহরক্ষী পরিচয়দানকারী রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল (রবিবার) দিবাগত রাত আড়াইটার দিকে কুমারখালীর চড়াইকোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এর আগে, গেল শনিবার গভীর রাতে নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গী এলাকা থেকে মামলার এজাহারভুক্ত দুই আসামি আমিরুল ইসলাম ও মারুফ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সকালে তাদের আদালতে পাঠানো হলে জামিন মঞ্জুর করেন আদালত।

​উল্লেখ্য, গত শনিবার দুপুরে কুমারখালী পৌরসভার কুণ্ডুপাড়া এলাকায় সড়ক নির্মাণকাজের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন বাংলা টিভির প্রতিনিধি মাহবুবুল আহসান উল্লাস। এ ঘটনায় তিনি বাদী হয়ে স্থানীয় সংসদ সদস্যের ছেলে, ভাই ও দেহরক্ষীসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫ জনকে আসামি করে কুমারখালী থানায় মামলা দায়ের করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও আসামিদের জামিনে সাংবাদিকদের বিক্ষোভ

Update Time : ০৪:৫২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬