কুষ্টিয়ায় ৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
- Update Time : ০২:৩৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / ১১৯ Time View

জিলহজ খান স্টাফ রিপোর্টার:
মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে আজ কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানের সময় ভেড়ামারা উপজেলার রোডস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে মোঃ বুলবুল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নিকট থেকে মোট ৫,০০০ (পাঁচ হাজার) পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়, যা একটি নিষিদ্ধ ওষুধ এবং দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতাভুক্ত।
অভিযান শেষে ভেড়ামারা থানায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মামলা নং: ২২ তারিখ: ২৯/০৯/২০২৫ খ্রিঃ
এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মমতা আবুল কালাম আজাদ জানান,
“মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেকোনো মূল্যে সমাজ থেকে মাদক দূর করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”
প্রশাসনের এমন উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।

























