কুষ্টিয়ার যুবনেতা ও গণমাধ্যম ব্যক্তিত্ব জিলহজ খানের জন্মদিন আজ
- Update Time : ০৯:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ৭ Time View

অফিস ডেক্স:
আজ ২০ই অক্টোবর, বিশিষ্ট ব্যবসায়ী, সামাজিক উদ্যোক্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ জিলহজ খান-এর জন্মদিন।
তিনি ১৯৯০ সালের এই দিনে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ লুৎফর রহমান এবং মাতা মোছাঃ আকলিমা খাতুন। ৬ ভাই ও ১ বোনের মধ্যে তিনি পিতা-মাতার ৫ম সন্তান।
ব্যবসায়ী হিসেবে সফলতার পাশাপাশি তিনি দেশের গণমাধ্যম ও সামাজিক খাতের একজন পরিচিত মুখ। তিনি সংবাদভিত্তিক প্রতিষ্ঠান ‘আলিফ মিডিয়া’-র ব্যবস্থাপনা পরিচালক (MD) হিসেবে দায়িত্ব পালন করছেন।
সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি গড়ে তুলেছেন মানবিক সংগঠন ‘ভিলেজ বয়েস ফাউন্ডেশন’, যেখানে তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে তরুণ সমাজকে সুসংগঠিত করে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নানা কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া তরুণদের অধিকার রক্ষা ও সোচ্চার ভূমিকা পালনে তিনি ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’-এর কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
নিজের জন্মদিন উপলক্ষে জিলহজ খান বলেন, “জীবনের প্রতিটি নতুন বছর আমাকে সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়। আমৃত্যু যেন সততা, নিষ্ঠা ও মানবিকতার সাথে মানুষের পাশে থাকতে পারি—আজকের দিনে সকলের কাছে সেই দোয়াই চাই।”
তাঁর জন্মদিন উপলক্ষে পরিবার, স্বজন, ‘আলিফ মিডিয়া’ পরিবার, ‘ভিলেজ বয়েস ফাউন্ডেশন’-এর সদস্য এবং ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’-এর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানাভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন।























