০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভয়নগরের বাঘুটিয়ায়-ভৃগিলহাটে মাদকের ছোবল: ধ্বংসের মুখে স্কুলছাত্র ও যুবসমাজ

Reporter Name
  • Update Time : ০৫:২৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / ১৪ Time View
অভয়নগর (যশোর) প্রতিনিধি:

যশোরের অভয়নগর উপজেলার ৬নং বাঘুটিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভুগিরহাট সহ সিঙ্গাড়িবাজার সহ প্রতিটা গ্রামে
দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভুগিরহাট ঋষিপাড়া এলাকায় মাদকের রমরমা আসর বসে, যা এলাকার সামাজিক পরিবেশ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
ভুগিরহাট গ্রামবাসীর সাথে কথা বলে জানা গেছে, এই মাদক কারবারের প্রধান শিকার হচ্ছে ১৪ থেকে ৩০ বছর বয়সী তরুণ ও স্থানীয় স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা। সন্ধ্যার পর থেকেই এলাকায় মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। মাদকের সহজলভ্যতার কারণে এলাকার কিশোর ও যুবকরা বিপথগামী হচ্ছে, যা নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন অভিভাবক ও সচেতন মহল।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় একটি চিহ্নিত চক্র দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছে। গ্রামবাসী ও স্থানীয় মুরুব্বিরা একাধিকবার তাদের এই ব্যবসা বন্ধ করার জন্য নিষেধ করলেও তারা কারও কথায় কর্ণপাত করছে না। বরং অজ্ঞাত কোনো শক্তির ছত্রছায়ায় তারা নির্বিঘ্নে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়দের ধারণা।
ভুগিরহাট ও ঋষিপাড়ার সাধারণ জনগণ এই মাদক কারবারিদের নেপথ্যের মদদদাতাদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন। এলাকাকে মাদকমুক্ত করতে এবং স্কুলছাত্র ও যুবসমাজকে বাঁচাতে অবিলম্বে অভিযান পরিচালনার জন্য যশোর জেলা পুলিশ সুপার ও অভয়নগর থানা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
Tag :

Please Share This Post in Your Social Media

অভয়নগরের বাঘুটিয়ায়-ভৃগিলহাটে মাদকের ছোবল: ধ্বংসের মুখে স্কুলছাত্র ও যুবসমাজ

Update Time : ০৫:২৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬