বিয়ে করমু, বউ নিমু ডিগ্রি পাশ!
- Update Time : ০৫:১৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / ১২ Time View

লেখা/নাঈম ইসলাম
বিয়ে করমু, বউ নিমু ডিগ্রি পাশ দেখে।
আমরা বেটা নিমু দুইটা,
দুইটারে বানামু নোটারি!
একটারে বানামু ক্যামেরা পার্সন,
বউরে বানামু রিপোর্টার,
আমি নিজে হমু বড় রিপোর্টার।
আমার পিছে কেডা লাগে, আমি দেখে নিমু!
কারণ ভাই, এখন যে অবস্থা!
যে হারে নারীদের ব্যবহার করতেছে,
কই যাবেন?
মানবাধিকার কর্মী সাজে কেউ,
মুখে বলে “আপনার পাশে আছি, আপনার অধিকার নিয়ে লড়বো”
আর ভিতরে ভিতরে চলে অন্য হিসাব!
অসহায় মেয়েটারে সাহায্যের নামে ডাইকা নিয়া,
ছবি তোলা, ভিডিও করা, ফেসবুকে পোস্ট দেওয়া —
নিজের নাম কামানোই আসল ধান্দা!
আর কিছু সাংবাদিক তো আরও এক ধাপ আগায়া!
নিউজ করার নামে মেয়েদের নাম্বার নেওয়া,
“আপনার ইন্টারভিউ লাগবো” কইয়া রাত-বিরাতে ফোন দেওয়া,
“আপনারে বড় নেত্রী বানায় দিমু” কইয়া ঘোরানো —
এইগুলা কি সাংবাদিকতা? এইটা তো সাংবাদিকতার নামে ব্যবসা!
সত্যিকারের সাংবাদিক, সত্যিকারের মানবাধিকার কর্মী যারা,
তাদের সম্মান করি।
কিন্তু যারা মেয়েদের অসহায়ত্বকে পুঁজি বানাইছে,
তাদের জন্যই আজ মেয়েরা নিরাপদ না, সমাজটা নষ্ট হইতেছে।
এইজন্য বাবারে, বিয়া এখনই করা লাগবো!
ডিগ্রি পাশ বউ নিমু, নিজের টিম বানামু।
বেতন-ভাতা কিছু দিমু না,
আলোচনা সাপেক্ষে —
খাওয়া-দাওয়ায় শোধবোধ!
আমার বউ, আমার টিম, আমার নিউজ —
কেউ ভাগ বসাইতে আইলে খবর আছে!





















