কোটচাঁদপুরে জ্বিনের ভয় দেখিয়ে ভন্ড হুজুরের প্রতার’ ণায় থানায় অভিযোগ।
- Update Time : ০৩:০৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ৩৩৩ Time View

বাবলু মিয়া.কোটচাঁদপুর-
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মুরুটিয়া গ্রামে। জ্বিনের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে,এক ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে ভন্ড কবিরাজের বিরুদ্ধে।
জানাযায় ভুক্তভোগী উপজেলার বলুহর ইউনিয়নের মুরুটিয়া গ্রামের রওশন আলী পিতা মৃত জবেদ আলী।তার মেয়ে প্রিয়া খাতুন (২২) কে বিয়ে দেওয়ার পর। শ্বশুর বাড়িতে অসুস্থ হলে। তার শ্বশুর বাড়ি থেকে শ্বাশুড়ি একই উপজেলার পারলাট গ্রামের কবিরাজ নূরানী মাদ্রাসা শিক্ষক এহসান (৩৮) এর নিকট নিয়ে আসেন।কবিরাজ এহসান রোগী দেখে বলেন,তার জ্বিনে ধরেছে। রোগীর জ্বিনের আছর থেকে মুক্ত করতে প্রতি মাসে ১০ হাজার টাকা করে লাগবে বলে জানান,কবিরাজ এহসান।আমি মেয়ের চিকিৎসার জন্য এভাবে মাসে মাসে দিয়ে ১ লক্ষ টাকা দেয় কবিরাজ এহসানের নিকট।
এই অবস্থা দেখে আমার মেয়ে কে গত ৬ মাস পূর্বে তালাক দিয়ে দেয়।(১৫ ই জুলাই)মঙ্গলবার কবিরাজ এহসান দেখা হলে বলেন,আজকের মধ্যে টাকা না দিলে বিকাল ৫ টার সময় তোমার মেয়ে মারা যাবে। আমার মেয়ে আজকের মধ্যে মারা যাবে বললে,এবিষয়ে লোক জানাজানি হলে মানুষের মুখে শুনতে পারি সে একজন প্রতারক ও ভন্ড কবিরাজ।এভাবেই প্রতারণা করে মানুষের নিকট থেকে টাকা হাতিয়ে নেওয়ায তার কাজ।তোমার মেয়ের কিছু হবে না।
এরপর তার এই প্রতারণার বিরুদ্ধে বিচার ও দেওয়া ১ লক্ষ টাকা ফেরত চেয়ে কোটচাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছি। অনুসন্ধানে আরো জানাযায় ভন্ড হুজুর এহসানের নামে এঘটনার আগেও এমন অভিযোগ অনেক আছে। এবিষয়ে কবিরাজ এহসান এর নিকট জানতে মোবাইল টি তাঁর সহধর্মিনী রিসিভ করে বলেন,সে বাসায় নেই।কোটচাঁদপুর মডেল থানার এস আই আল আমিন জানান,অভিযোগ পাওয়া মাত্র গিয়েছিলাম এহসান হুজুরের নিকট তাঁকে পাওয়া যায়নি তবে তদন্ত চলমান।
























