১০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চৌফলদন্ডী নতুন মহালে রাস্তা সংস্কারে আনন্দে মেতে উঠে এলাকাবাসী।

Reporter Name
  • Update Time : ০৬:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৬ Time View

মোবারক হোসাইন ,কক্সবাজার

কক্সবাজার সদর উপজেলা ১নং চৌফলদন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ড নতুন মহাল পূর্ব পাড়া থেকে ৯নং ওয়ার্ড খোনকারখিল চারা বটতলা পর্যন্ত চলাচলের রাস্তাটি সংস্কার করেছেন বর্তমান চেয়ারম্যান মনজুর আলম। এই রাস্তাটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষা কালে তাদের দুর্ভোগ চরমে পৌঁছায়। স্থানীয়রা জানিয়েছেন,বার বার সংস্কারের দাবি তোলা হলেও এই পর্যন্ত এগিয়ে আসননি কেউ। যদিও স্থানীয় জনপ্রতিনিধিরা বলেছেন, জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। যদিও সড়কটি দিয়ে শতশত শিক্ষার্থী,বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটির বেশ কিছু অংশ ভেঙে যাওয়ায় চলাচলে অনুপযোগী হয়ে গেছে। ফলে ঐ রাস্তা দিয়ে চলাচল করতে যেয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। স্থানীয়রা জানান,বিভিন্ন জায়গায় রাস্তা সংস্কারের দাবি জানিয়েও কোনো সাড়া পাননি। কিন্তু বর্তমানে রাস্তার বেশিরভাগ স্থানে ইট না থাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে বিদ্যালয়ে আসা শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসীন্দার নুরুল আমিন জানান,১৯৯১ সালের পর থেকেও এই রাস্তাটি সংস্কার হয়নি। স্থানীয়দের দাবি মেনে নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম সর্বসাধারণের চলাচলের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে রাস্তাটি মেরামত করে

দিয়েছেন। রাস্তা সংস্কার করে দেওয়াতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলমকে

ধন্যবাদ জানান এলাকাবাসী।

Tag :

Please Share This Post in Your Social Media

চৌফলদন্ডী নতুন মহালে রাস্তা সংস্কারে আনন্দে মেতে উঠে এলাকাবাসী।

Update Time : ০৬:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬