কক্সবাজারে শহীদ হাফেজ আমজাদ ভাইয়ের স্মরণ সভা ও দোয়া মাহফিল সম্পন্ন
- Update Time : ০৩:০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ৮২ Time View

ঈদগাঁও প্রতিনিধি কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের প্রথম শহীদ সবার প্রিয় হাফেজ আমজাদ হোসেনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর আছরের নামাজের পর উক্ত ইউনিয়নের নতুন মহাল বাজারে সম্পন্ন হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কক্সবাজার জেলা জামায়াতের সহ সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক জাফরুল্লাহ ইসলামাদী, সদর সেক্রেটারী আজিজুল রহমান, অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম, অত্র ইউনিয়নের আমির মাওলানা রায়হান উদ্দিন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদগাঁও উপজেলার সাবেক সভাপতি কামাল উদ্দিন মাষ্টার মনির আহমদ সহ আরো অনেকই। এসময় বক্তারা বলেন, চৌফলদণ্ডী ইউনিয়নের সর্বপ্রথম শহীদ হাফেজ আমজাদ হোসেনের খুণীদের ফাঁসি কার্যকর করার জন্য অনুরোধ করেন। যে পর্যন্ত খুণীদের ফাঁসি কার্যকর না হয় তখন পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। এই খুণীদের সহযোগিতাকারীদের কেও ছাড় দেওয়া যাবে না। ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ কাজ করার জন্য অনুরোধ করেন। আওয়ামী লীগের দোষরদের জায়গা বাংলার মাটিতে আর ঠাঁই দেওয়া হবে না। ভবিষ্যতে যেন এভাবে কোন মায়ের বুক খালি না হয় সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। অনুষ্ঠান শেষে ভারাক্রান্ত মন নিয়ে মোনাজাত পরিচালনায় ওলামা বিভাগের নেতা মাওলানা নুরুল হুদা ও সমাবেশ পরিচালনা করেন অত্র ইউনিয়নের সেক্রেটারি আজিজুল হক।
















