জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী প্রাণী চিকিৎসক মৃত্যু
- Update Time : ০১:০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৪৪ Time View

সেলিম হোসেন রুবেল,স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম (৩৫) নামে এক পল্লী প্রাণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার(২১ সেসেপ্টেম্বর)দুপুরে উপজেলার পুনট ইউনিয়নের চকমোড়লি নান্দাইলদীঘি গ্রামে এ ঘটনা ঘটে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আব্দুর রহিম মামুনুর রশিদ এর ছেলে। তিনি চকমোড়লি নান্দাইলদিঘী গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে নিজ বাড়িতে মুরগির সেটে বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুর রহিম পল্লী স্থানীয়ভাবে গরু ও অন্যান্য পশুর চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। এছাড়াও তিনি একজন খামারি ছিলেন।


























