জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- Update Time : ১১:৫৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ৪ Time View

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের মাঠে কয়েকজন কৃষক ঘাস কাটতে গেলে মাটির নিচে মানুষের হাত দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহটির হাত-পা বাঁধা ছিল এবং সেটি আংশিক পচে গেছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার্স ইনচার্জ(ওসি)শাহীন রেজা বলেন, নিহত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ গোপন করতে মাটি চাপা দেওয়া হয়েছিল। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ











