১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডোমারে আন্তর্জাতিক নারী দিবস পালিত
মোঃমিজানুর রহমান নীলফামারী জেলা প্রতিনিধি
- Update Time : ০৮:২৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ১৫ Time View

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়।
রোববার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় দিবসটি উদযাপনের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ ত্বন্বীর সভাপতিত্বে পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদ, পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল বারী, প্রেস ক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলী এবং পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু প্রমুখ।
আলোচনা সভা শেষে কিশোর-কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিরা।
Tag :












