নির্বাচন ও গণভোট ২০২৬: কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে ইসির নিষেধাজ্ঞা
- Update Time : ১২:১৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৭৭ Time View

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইলফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এই নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠান।
নির্দেশনায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোেট উপলক্ষে ভোটকেন্দ্রের চারশ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণভাবে কেউ মোবাইলফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। তবে, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সংশ্লিষ্ট পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা-২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপির দুজন সদস্য এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।
নির্দেশনায় আরও বলা হয়, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাটি কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।


























