০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ লীগের নাশকতার প্রতিবাদে তজুমদ্দিনে ছাত্রদলের বিক্ষোভ!

Reporter Name
  • Update Time : ১২:৫০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ১০ Time View

খন্দকার নিরব, ভোলা:

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে ভোলার তজুমদ্দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে তজুমদ্দিন উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

জানা যায়, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি ও প্রচারের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ মঙ্গলবার (১০ নভেম্বর) দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয়। এ কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার (৯ নভেম্বর) ও মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া কয়েকটি স্থানে ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল করার খবরও পাওয়া যায়।

এসব ঘটনার প্রতিবাদে তজুমদ্দিন উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। মিছিল থেকে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মামুন হোসেন, সদস্য সচিব শরীফ হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির ও সোহেল তানভীর, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ, বর্তমান সভাপতি মোঃ সজিব, সাধারণ সম্পাদক মোঃ কাউছার এবং চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি খন্দকার নিরব সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

নিষিদ্ধ লীগের নাশকতার প্রতিবাদে তজুমদ্দিনে ছাত্রদলের বিক্ষোভ!

Update Time : ১২:৫০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬